বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত শিক্ষক সমিতি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ৷

বুধবার (১১ মার্চ) বিকাল ৫টার দিকে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচনে বিজয়ী প্যানেল বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকার চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ এর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বশেমুরবিপ্রবির শিক্ষকবৃন্দরা ৷

এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মোঃ শাহজাহান সহ শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ড. হাসিবুর রহমান, সাধারন সম্পাদক মোঃ রকিবুল ইসলাম, সহ সভাপতি ড.মোঃবশির উদ্দিন, কোষাধ্যক্ষ ড. মোঃমাহবুব হাসান,যুগ্ম সাধারন সম্পাদক মোঃমুরাদ হোসেন,প্রচার সম্পাদক শামসুল আরেফিন,সদস্য মাহবুব আলম,সাদ্দাম হোসেন,মোঃ ইমদাদুল হক,শানিতা জামান স্মৃতি,তরিকুল ইসলাম,মোঃ আল-আমীন,অভিজিৎ বিশ্বাস, মোঃ আনোয়ারুজ্জামান ,প্রনীতা দত্ত সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন ৷

এসময় শিক্ষক সমিতির নব নির্বাচিত সভাপতি ড. হাসিবুর রহমান বলেন,
আমারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী।নবনির্বাচিত এ সমিতি জাতির পিতা ও মহান মুক্তিযুদ্ধের নামে গঠিত ও প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও সপ্ন পূরণে কাজ করে যাবো।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বশেমুরবিপ্রবিতে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় ৷

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর