আলফাডাঙ্গায় আ. লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা
ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি ও নবগঠিত গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১মার্চ) বিকাল ৫ টায় গোপালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জননেতা আরিফুর রহমান দোলন। তিনি ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কারণে এ অনুষ্ঠানে প্রত্যক্ষভাবে উপস্থিত হতে না পারায় উপস্থিত সকলের উদ্দেশ্যে মুঠোফোনের মাধ্যমে বক্তৃতা প্রদান করেন।
গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম সোজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, গোপালপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হাসমত আলী কাজল, ইউপি আ. লীগের সাংগঠনিক সম্পাদক মো. রমিম মোল্যা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মশিয়ার মোল্লা, গোপালপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জ্বল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক ও গীতা থেকে পাঠ করেন, ইউপি আ. লীগের সদস্য গৌতম কুমার বিশ্বাস। সমগ্র অনুষ্ঠানটি সাঞ্চালনা করেন, এস এম রাজিউর রহমান রাজিব।
আলোচনা সভার শুরুতে পরচয় পর্বে নবগঠিত গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির সকল সদস্যের পরিচয় করিয়ে দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম সোজা।
সভায় সরকার ঘোষিত আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী আনন্দঘন পরিবেশে উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বার্তা বাজার / ডব্লিও.এস