মাস্কের দাম বেশি রাখায় মুন্সীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জ শহরে মাস্কের দাম বেশি রাখায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় মাস্কের দাম বেশি রাখায় শহরের কাচারি চত্বরের শরিফ প্লাজার মাহাদিন ফার্সেসিকে ৪ হাজার, সদর রোডের সিহাব কালেকশনকে ২ হাজার, সুপার মার্কেটের হালিম ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে দোকানীদের সর্তক করে দেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্টেট।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আসাদ বলেন,জনগনকে জিম্মি করে যেসকল অসাধু অতিরিক্ত দাম নিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাত রযেছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর