মেহেদী-আফিফদের নিয়ন্ত্রিত বোলিং এবং ব্রেন্ডন টেইলরের দারুন ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রানে থামে রোডেশিয়ানদের ইনিংস। যার ফলে ১২০ রানের সহজ টার্গেট পায় রিয়াদের দল। এর আগে টাইগারদের সিরিজ জয় অন্যদিকে জিম্বাবুয়ের সিরিজ সমতা এমন সমীকরনে টসে আসে দুই দল।
যদিও প্রথম ম্যাচের মতো এই ম্যাচে টস ভাগ্যে হারেনি বাংলাদেশ। তাইতো টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রিয়াদ।
টসে হেরে ব্যাটিংয়ে আসেন দুই জিম্বাবুয়ে ওপেনার তিনাশে কামুনহুকামুয়ে এবং ব্রেন্ডন টেইলর।
কামুনহুকামুয়েকে বেশীসময় মাঠে থাকতে দেননি পেসার আল-আমিন। দলীয় ১২ রানের মাথায় ব্যাক্তিগত ১০ রান নিয়ে আল আমিনের বলে উইকেটের পিছনে মুশফিকের হাতে তালুবন্দি হন এই ডানহাতি ব্যাটসম্যান।
আরভিনকে সাথে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেস্টা করেন টেইলর। ৩৩ বলে ২৯ রান করে আফিফের বলে মাঠ ছাড়েন আরভিন। এরপর একে একে বিদায় নেন উইলিয়ামস(০৩),সিকান্দার রাজা(১২),রিচমন্ড মুতুম্বামি(০১),তিনোতেন্ডা মুতুমবোদজি(০৩),ওয়েসলি মাধভিরে(০)। অন্যদের আসা যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রাখেন টেইলর। ৫৯ রান নিয়ে অপরাজিত থাকেন এই ডানহাতি ব্যাটসম্যান।
টাইগারদের হয়ে আল আমিন-মোস্তাফিজ ২টি, সাইফউদ্দিন-আফিফ-সৌম্য নেন ১টি করে উইকেট।
বার্তাবাজার/কেএ