২৬ মার্চ মঞ্চ সিনেমা ফানুসের প্রথম প্রদর্শনী

সমসাময়িক সমস্যা ও সম্ভাবনা আর বাস্তবতা নিয়ে কাজ করেন কিছু মানুষ। সমাজ সংস্কারক, নির্দেশক, চিত্রশিল্পী ও লেখক পরিচয়ের সবাই এখানে শিল্পী। তাদের চিন্তাকে মানুষের কাছে পৌঁছানোর সব ধরনের চেষ্টা করেন। এই মাসের ২৬ তারিখে ফ্রাইডে থিয়েটার ফানুসের প্রথম প্রদশনী অনুষ্ঠিত হবে ।

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মহিলা সমিতি বেইলি রোডে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে, ২য় প্রদর্শনী সন্ধ্যা ৭টায়, ২৭ তারিখে ৩য় প্রদর্শনী নাট মন্ডল ঢাকা বিশ্ববিদ্যালয় বিকেল ৪টায়, ৪র্থ প্রদর্শনী সন্ধ্যা ৭টায়, ২৮ তারিখে ৫ম প্রদর্শনী নাট মন্ডল ঢাকা বিশ্ববিদ্যালয় বিকেল ৪টায়, ৬ষ্ঠ প্রদর্শনী সন্ধ্যা ৭টায়,২৯ তারিখে ৭ম প্রদর্শনী নাট মন্ডল ঢাকা বিশ্ববিদ্যালয় বিকেল ৪টায়, ৮ম প্রদর্শনী সন্ধ্যা ৭টায় এবং ৩০ তারিখে ৯ম প্রদর্শনী বাংলাদেশ মহিলা সমিতি বেইলি রোডে বিকেল সন্ধ্যা ৭ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ফানুসের পরিচালক নিকুল কুমার মন্ডল ।

এমন অনেক চিন্তার সমাহার নিয়ে মঞ্চে আসবে ‘ফানুস’। মঞ্চ সিনেমাটির রচনা, সংলাপ, চিত্রনাট্য রচনার পাশাপাশি পরিচালনা করেছেন নিকুল কুমার মণ্ডল।

‘ফানুস’ মঞ্চ-সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চৈতী চক্রবর্তী। আরও আছেন তারেক, পাইলট, সাকিব, আলি নূর, আপন, শাওন, কাউছার, সোহান, সাগর, রাহাত, জাহিদ, সাগর রেইন, ইতিশা, জীবন, আহমেদ জীবন, এলিন, জুয়েল, মনিরা, হাসিব, রাজুসহ আরও অনেকে।

সংগীত পরিচালনা করেছেন শান স্বপন, পোশাকে আছেন ফারজানা এনি, আলোকসজ্জায় তানজিল, রূপসজ্জায় তন্ময়, প্রজেকশনে মোহাম্মদ সাগর, প্রকাশনায় বিজয় খান হাসু, মঞ্চ-ব্যবস্থাপনায় সজীব ও প্রযোজনায় ফ্রাইডে থিয়েটার।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর