ঢালিউডের আইটেমগার্ল খ্যাত নায়িকা নাসরিন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। দীর্ঘদিন ধরেই পেটের টিউমার নিয়ে সমস্যায় ভুগছিলেন নাসরিন। সেটি এখন অনেক বড় হয়ে যাওয়ায় ডাক্তারদের পরামর্শে দুই এক দিনের মধ্যেই অপারেশন করাতে হবে।
এ ব্যাপারে নাসরিন জানান, আমার শারীরিক অবস্থা ভালো নেই। অপারেশন করতে হবে দুই এক দিনের মধ্যে। কয়েক ব্যাগ রক্তও দেয়া হয়েছে। শরীরে আরও রক্তের প্রয়োজন। সবাই আমার জন্য দোয়া করবেন।
ঢাকাই চলচ্চিত্রে বিখ্যাত কৌতুক অভিনেতা দিলদারের সঙ্গে জুটি বেঁধে দারুণ জনপ্রিয়তা পান নাসরিন। এরপর নানান চরিত্রে অভিনয় করে নিজেকে মেলে ধরেন। সিনেমার গানে একজন নৃত্যশিল্পী হিসেবেও তার সুনাম রয়েছে।
বার্তাবাজার/এসজে