টরন্টোতে অনুষ্ঠিতব্য ১৫তম হিফজুল কুরআন ও ক্বিরাত প্রতিযোগীতার প্রধান অতিথি ও প্রধান বিচারক হিসেবে ২য় বারের মতো কানাডা যাচ্ছেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’র সভাপতি ও বাংলাদেশ ক্বিরাত ইনস্টিটিউটের পরিচালক, বাংলাদেশের বিশ্বখ্যাত ক্বারী, শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী।
তিনি ১১ মার্চ, বুধবার সকালে টরন্টোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। প্রতিযোগীতা ১৩-১৫ মার্চ অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন অব টরন্টো প্রতি বছরের মতো এবছরও এ প্রতিযোগীতার আয়োজন করছে।
এ প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আযহারী। এছাড়াও তিনি বিভিন্ন সম্মেলনে তিলাওয়াত করবেন।
কানাডার ইসলামিক ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ইউনুস ইনগার এক বিবৃতিতে এ সকল তথ্য জানান।
আগামী ১৮ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে। ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আযহারী বাংলাদেশের বিশুদ্ধ তিলাওয়াত ও ক্বিরাতের পথপ্রদর্শক ক্বারী মো. ইউসুফ (রহ.) এর বড় পুত্র।
বার্তা বাজার / ডব্লিও.এস