মদপান করে করোনা প্রতিরোধ করতে গিয়ে ৪৪ জনের মৃত্যু

‘অ্যালকোহল ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে’ ভেবে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে পান করেন মদ।আর তাতেই ৪৪ ইরানি হারল প্রাণ। দেশটির খুজেস্তান ও আলবার্জ প্রদেশে এ ঘটনা ঘটে। এ ছাড়া এই ঘটনায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও প্রায় ২০০ জন।

ইরানের বার্তা সংস্থা মেহের জানায়, মিথানলের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন দক্ষিণ পশ্চিমের খুজেস্তানের বাসিন্দা। আর বাকিরা উত্তরের আলবার্জ প্রদেশের বাসিন্দা।

সম্প্রতি ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব উঠে, অ্যালকোহল ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে। তারপর গণহারে মদপান শুরু হয়।

ইরান সরকার জানায়, গুজবে অনেকেই বিভ্রান্ত হয়ে মিথানল খেয়েছিলেন। মাত্রাতিরিক্ত অ্যালকোহল পান করলে লিভারের ক্ষতি হয় এমনকি মৃত্যুও হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, করোনাভাইরাসে প্রতিরোধে অ্যালকোহলের কোনো প্রভাব নেই। তাদের কেবল চিকিৎসকদের সাধারণ পরামর্শ মানা উচিত।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর