সারের দাম বেশি রাখায় জরিমানা
ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারি বাজারে লালসালুতে সারের মূূল্য তালিকা প্রদর্শন না করা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রয় করার অপরাধে মন্ডল এন্টার প্রাইজ নামের এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন মন্ডল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন মন্ডল বলেন, সরকার নির্ধারিত টিএসপি সার ৩১ টাকা ও ডিএপি ২৬ টাকা মূল্যের চেয়ে তিনি বেশি মূল্যে বিক্রি করা তাছাড়া দোকানে মূল্য তালিকা না থাকার অপরাধে অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসিবে আজ কাতলামারি বাজারের মন্ডল এন্টার প্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সার্বিক সহযোগিতা করেন ঝিনাইদহ ক্যাব এর সভাপতি আমিনুর রহমান টুকু ও জেলা পুলিশের একটি টিম।
বার্তা বাজার / ডব্লিও.এস