বিকৃত গায়ক রোদ্দুর রায়ের নামে থানায় অভিযোগ

রবীন্দ্রসংগীতকে বিকৃত করার অভিযোগে পশ্চিমবঙ্গের ইউটিউবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় মঙ্গলবার (১০ মার্চ) রোদ্দুর রায়ের বিরুদ্ধে কলকাতার বেলেঘাটা থানায় ‘শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ’ নামের একটি সংগঠন এ অভিযোগ দায়ের করেছে।

‘শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ’র এক সদস্য বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের গান বিকৃত করতে এমন অশ্লীল শব্দ ব্যবহারের কোনো অধিকার নেই তার। এটা কখনই মেনে নেয়ার মত না। দরকার হলে পশ্চিমবঙ্গের থানায় থানায় আমরা ওর বিরুদ্ধে অভিযোগ দায়ের করব।’

এর আগে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসবে একটি ছবি নিয়ে বিতর্কের পর থেকে রোদ্দুর রায়কে নিয়ে সমালোচনা জোরালো হয়। অনলাইনে রবীন্দ্রসংগীতকে বিকৃত করে গেয়ে সেই ভিডিও নিয়মিত প্রচার করেন তিনি। সেই বিকৃত গানে প্রভাবিত হয়েই পিঠে রবীন্দ্রসংগীতের সঙ্গে ওই ধরণের অশ্লীল শব্দ লিখে বসন্ত উৎসবে যোগ দেন কিছু শিক্ষার্থী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর