টাইগারদের সিরিজ জয় অন্যদিকে জিম্বাবুয়ের সিরিজ সমতা আনার সুযোগ। এমন সমীকরনে টসে আসে দুই দল। যদিও প্রথম ম্যাচের মতো এই ম্যাচে টস ভাগ্যে হারেনি বাংলাদেশ। তাইতো টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রিয়াদ।
টসে হেরে ব্যাটিংয়ে আসেন দুই জিম্বাবুয়ে ওপেনার তিনাশে কামুনহুকামুয়ে এবং ব্রেন্ডন টেলর। এই জুটিকে বেশীসময় মাঠে থাকতে দেননি পেসার আল-আমিন। দলীয় ১২ রানের মাথায় ব্যাক্তিগত ১০ রান নিয়ে আল আমিনের বলে উইকেটের পিছনে তালুবন্দি হন তিনাশে কামুনহুকামুয়ে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১১.১ ওভারে ২ উইকেটে ৬৯ রান।
বার্তাবাজার/কেএ