জরিমানা দিয়ে মামলা থেকে রেহাই পেলেন ড. ইউনুস

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের শ্রম পরিদর্শক (সাধারণ) তরিকুল ইসলাম বাদি হয়ে গত ৫ জানুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক রহিবুল ইসলামের আদালতে ড. মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। অভিযোগ ছিল শ্রম আইনের বিধান না মানা।

ফলশ্রুতিতে সাড়ে ৭ হাজার টাকা জ‌রিমানা দি‌য়ে এই ফৌজদারি মামলা থে‌কে খালাস পে‌য়েছেন গ্রামীণ কমিউনিকেশনসের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

এই মামলায় ড. ইউনূস ছাড়াও আসামি করা হয়েছে গ্রামীণ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা, পরিচালক আ. হাই খান ও উপ-মহাব্যবস্থাপক গৌরি শংকরকে।

গত জানুয়ারির ১৩ তারিখ আদালত কর্তৃক আসামিদের বিরুদ্ধে সমন জা‌রি করা হয়। এরপর ২০ ফেব্রুয়া‌রি ইউনূ‌সের প‌ক্ষে দোষ স্বীকার ক‌রে অভিযোগ থে‌কে অব্যহতি চান তার আইনজীবীরা।

পরে ড. ইউনূসের অন‌্যতম আইনজীবী সিরাজুল ইসলাম সাংবা‌দিক‌দের জানান, তাই আমরা দোষ স্বীকার ক‌রে নি‌চ্ছি এবং ভ‌বিষ‌্যতে তা প্রতিপাল‌নের অঙ্গীকার কর‌ছি। তাই আসামিদের মামলা থেকে খালাস দেয়ার আবেদন জানাই। পরে আসামি চারজন‌কে সা‌ড়ে ৭ হাজার টাকা ক‌রে জ‌রিমানা বাবদ মামলা নিষ্প‌ত্তি ক‌রে খালাস দি‌য়ে‌ছেন আদালত।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর