মিরপুরে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪৮ জয় কুড়ায় বাংলাদেশ। দ্বিপাক্ষিক টি- টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে বাংলাদেশ সবশেষ হারিয়েছিল ২০০৬-০৭ মৌসুমে। এরপর টানা তিনটি সিরিজ সমতায় শেষ হয়।
টি-টোয়েন্টির আগে একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারায় টাইগাররা। এরপর তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জেতে ৩-০তে। আর শেষটায় দাপুটে পারফরম্যান্স দেখাতে চান সৌম্য সরকার। প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় সৌম্য বলেন, ‘২০১৫ সাল থেকে বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন হয়েছে।
পাকিস্তান সফর খারাপ হয়েছে দেখে বাংলাদেশ খারাপ টিম হয়ে গেছে তা নয়। সেখানে পাকিস্তান অবশ্যই আমাদের চেয়ে সেরা। ওরা যেহেতু ভালো, ওরা আমাদের ওপর আধিপত্য দেখিয়েছে। আমাদের এখানে জিম্বাবুয়ের চেয়ে আমরাই ভালো খেলি। তাই এভাবে আধিপত্য দেখিয়ে খেলছি। খেলতে গেলে ওভাবেই খেলা উচিত। বাংলাদেশ এখন এমন টিম না যে শুধু খেলার জন্য নামে।’
বার্তা বাজার / ডব্লিও.এস