জনসমাগম হয় এমন সব অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ।
বুধবার (১১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের মুজিববর্ষ উদযাপন কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
মুজিববর্ষ উদযাপন কমিটির সদস্য অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে জানান, করোনাভাইরাসের কারণে মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় কমিটির মত রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনেও মুজিববর্ষ উদযাপনের জনসমাগম সম্পৃক্ত অনুষ্ঠানগুলো স্থগিত করেছে। তবে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন ছোট ছোট অনুষ্ঠানগুলো উদযাপন করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, আজ মুজিববর্ষ উদযাপন কমিটির বৈঠকে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। ক্যাম্পাসে জনসমাগম অনুষ্ঠানগুলো করা ঠিক হবে না। শীঘ্রই এ বিষয়ে নোটিশ জারি করা হবে।
বার্তাবাজার/এসজে