দুর্ঘটনার শিকার বশেমুরবিপ্রবির উপাচার্যের গাড়ি
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্যের গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।
বুধবার (১১ মার্চ) বেলা ১১ঃ৩০ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কের পাসে গোপালগঞ্জের ঘোনাপাড়া মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
উপস্থিত লোকদের কাছ থেকে জানা যায় যে, আজ সকালে বিশ্ববিদ্যালয়ের গাড়ি চালক তাহিদ সকাল ০৯ টার দিকে ঐ গাড়িতে তেল ভরার উদ্দেশ্যে বের হন। পড়ে তেল ভরে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে চলন্ত মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে গাড়িটি রাস্তার পাশের মাঠে পতিত হয়।
এ সময়ে ভেতরে অবস্থানরত চালক তাহিদ ও ঝন্টু আহত হন। এছাড়াও গাড়িটি দুমড়ে – মুচড়ে চলাচলের অযোগ্য হয়ে পরে।
এ ব্যাপারে জানতে চাইলে রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদ বলেন, “আজকের দূর্ঘটনায় তেমন কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।”
বার্তাবাজার/এমকে