ইবিতে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে কর্মশালা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে “স্টেক হোল্ডার অন কোয়ালিটি অ্যাসিউরেন্স” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিএসি) এর উদ্যোগে বুধবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েক শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।
আইকিএসি এর সভাপতি প্রফেসর ড. কেএম আব্দুস সোবহান এর সভাপতিত্বে এবং সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা।
জানা যায়, কর্মশালাটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। এর প্রথম ধাপে রিসিপশন পর্ব এবং দ্বিতীয় ধাপে টেকনিক্যাল সেশন ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
টেকনিক্যাল সেশনে রিসোর্স পারসন হিসেবে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, টেকসই উন্নয়নের শেষ লক্ষ্যটি হলো অংশীদারিত্ব। একজন সাহিত্যে ভালো, একজন শিল্পকলায়, একজন বিজ্ঞানে ভালো, একজন প্রযুক্তিতে ভালো। ২১ শতকে যে যতোবেশী সৃষ্টিশীল সে ততো বেশি মূল্যবান। তাই আমাদের সুষম সমাজ গঠনে নিয়মতান্ত্রিক অংশীদারিত্ব এবং সহযোগিতার প্রয়োজন আছে।
বার্তাবাজার/এমকে