গোমূত্রে তৈরী স্যানিটাইজারে এখন রমরমা ভারতের বাজার, হবে করোনা প্রতিরোধ
গোমূত্র ও গোবরেই করোনাভাইরাসের আক্রমণ রোধ করা যাবে বলে দাবি করেছিল ভারতের ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিন্দু মহাসভা। আর ঠিক এমন সময়ই বাজারে এলো গোমূত্র দিয়ে তৈরী হ্যান্ড স্যানিটাইজার ও গোবর দিয়ে তৈরি সাবানের কথা। ‘কাউপ্যাথি’ নামে সেই হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে ভারতের বিভিন্ন ই-কমার্স সাইটে।
১০০ রুপিতে পাওয়া যাচ্ছে ৫০ মিলিলিটারের ২টি হ্যান্ড স্যানিটাইজার। অনলাইনে ‘কাউপ্যাথি’ সাবানের ছয় থেকে সাতটির প্যাকেট ২১০ রুপিতে পাওয়া যাচ্ছে ।
‘কাউপ্যাথি’ স্যানিটাইজারের প্যাকেটে লেখা বিবরণে উল্লেখ করা আছে, দেশি গরুর বিশুদ্ধ গোমূত্র দিয়ে তৈরি হয়েছে এটি। একইসঙ্গে যাতে কোনো গন্ধ না বের হয়, সেজন্য এর সঙ্গে অ্যারোমা এসেনশিয়াল অয়েল ও গঙ্গার পানি মেশানো হয়েছে। এতে কোনো অ্যালকোহল নেই। হাতকে এটা আর্দ্র ও কোমহল রাখবে।
যদিও এই স্যানিটাইজার ও সাবান করোনাভাইরাসের সংক্রমণ ‘রুখেছে’ বলে হাতেকলমে কোনো প্রমাণ নেই। তবে দেশটির ই-কমার্স সাইটে এই সাবান ও স্যানিটাইজার বিক্রির ধুম পড়েছে বলে দাবি করেছে জি নিউজ নামের একটি ভারতীয় নিউজ পোর্টাল।
বার্তাবাজার/এসজে