করোনা: নতুন রোগী নেই, আক্রান্তদের মাঝে ২ জন সুস্থ

বাংলাদেশে নতুন করে আর কারও শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। এছাড়া আগের যে তিনজনকে এই ভাইরাসে আক্রমণ করেছিল, মঙ্গলবার (১০ মার্চ) তাদের টেস্ট করে দেখা গেছে তারা এখন সুস্থ। শীঘ্রই তাদেরকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হবে।

বুধবার (১১ মার্চ) করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনার জন্য চালু করা হটলাইন নাম্বারে ৩ হাজার ২৩২টি কল এসেছে, যার মধ্যে ৩ হাজার ১৪৫টিই করোনা ভাইরাস সংক্রান্ত। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা ১৪২ জনের মধ্যে নতুন করে কারও শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

আইইডিসিআর পরিচালক আরও বলেন, আগে যে ৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল তাদের পুনঃপরীক্ষা করা হয়েছে এবং তাদের দু’জনের ফলাফল নেগেটিভ আছে। অর্থাৎ তাদের মাঝে করোনা ভাইরাসের উপস্থিতি আর নেই।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর