পাপিয়া-সুমন আবারও ১৫ দিনের রিমান্ডে

বহুল আলোচিত যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া ও তার স্বামী সুমনের কুকীর্তির কথা দেশের মানুষের মুখে মুখে। বিমানবন্দর থেকে আটকের পর আদালতের মাধ্যমে তাদেরকে ১৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছিল।

রিমান্ড শেষে আজ বুধবার (১১ মার্চ) দুপুরে পা‌পিয়া ও তার স্বামীকে আদাল‌তে হা‌জির ক‌রা হয়। এ সময় বিমানবন্দর থানায় এক‌টি ও শে‌রে বাংলানগর থানায় করা দ‌ু‌টি মামলায় ফের ৩০ দি‌নের রিমান্ড চাওয়া হয়।

শুনা‌নি শে‌ষে মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস বিমানবন্দর থানার মামলায় ৫ দি‌ন করে এবং শে‌রে বাংলানগর থানার দুই মামলার জন্য মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী ১০ দি‌ন করে রিমান্ড মঞ্জুর ক‌রেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি এই তিন‌টি মামলায় পাপিয়া ও তার স্বামীকে ১৫ দি‌ন করে রিমা‌ন্ড পাঠিয়েছিলেন আদালত। সেই রিমান্ড শে‌ষে বুধবার আসামিদের আদাল‌তে হা‌জির ক‌রে আবারও ৩০ দি‌নের রিমান্ড আবেদন করে পুলিশ।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি বিমান বন্দর দিয়ে পালিয়ে যাওয়ার সময় নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়াকে তার তিন সহযোগীসহ গ্রেফতার করে র‌্যাব। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও মাদকের ব্যবসা, অর্থ পাচারসহ দেহ ব্যবসা করানোর অভিযোগ রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর