একযোগে সারাদেশ অন্ধকার থাকবে ১ মিনিট

আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাত ৯টায় ১ মিনিটের জন্য সারাদেশের আলো নিভিয়ে ‘ব্লাক আউট’ কর্মসূচি পালন করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বুধবার (১১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাধীনতা দিবসে পালন উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এ কথা বলে্ন।

স্বরাষ্ট্র মন্ত্রী আরও জানান, আগামী ২৫ ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সারাদেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। একইসাথে করোনা ভাইরাস ঠেকাতে সাভার স্মৃতিসৌধসহ বিভিন্ন স্থানে স্বাধীনতা দিবস উদযাপনের উন্মুক্ত অনুষ্ঠান ও জনসমাবেশ করতে নিরুৎসাহিত করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর