চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ পরিচয়ে বাড়িতের ঢুকে মোবাইল ও নগদ টাকা চাঁদা আদায়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার আমিরাবাদ স্কুল রোড়স্থ দুলা মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে বুধবার (১১ মার্চ) সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলো- উপজেলার স্কুল রোড় এলাকার আবুল কাশেমের ছেলে কুতুব উদ্দীন শিমুল (২৪) ও শহীদুল কবির সেলিমের ছেলে শাফাদুল কবির জিম (২৩)।
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, কয়েকদিন আগে ছিনতাইকারীরা আমিরাবাদ স্কুল রোডে কহিনুর (ছদ্মনাম) বসায় পুলিশ পরিচয়ে ঢুকে। এসময় তাদের ভয়ভীতি দেখিয়ে মারধর করে মোবাইল ও নগদ টাকা নিয়ে যায়। এরপর গত মঙ্গলবার আবারও চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের এলাকা ছাড়াসহ প্রান নাশের হুমকি দেয়। খবর পেয়ে লোহাগাড়া থানার একটি পুলিশ দল স্থানীয়দের সহয়তায় তাদের আটক করে।
তিনি আরো জানান, আটককৃতরা এলাকার চিহ্নিত ছিনতাইকারী। তারা বিভিন্ন সময়ে এলাকার মানুষদের ভয়ভীতি দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো।
বার্তা বাজার/এম.সি