বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, মাদকাসক্তি, এসিড সস্ত্রাস, জঙ্গিবাদ বিরােধী পঞ্চগড় জেলায় কিশােরীদের সাইক্লিং র্যালী, তরুণদের মিনি ম্যারাথন দৌড় ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে পঞ্চগড় সদর উপজলা পরিষদ চত্বর থেকে কিশােরীদের একটি সাইক্লিং র্যালী ও মিনি ম্যারাথন দৌড় বের করা হয়।
বেসরকারি এনজিও ইকাে-সােশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজশন (ইএসডিও)এর আয়ােজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডশনের সহযাগিতায় সাইক্লিং র্যালী ও ম্যারাথন দৌড়ের আয়ােজন করে।

র্যালী ও ম্যারাথন দৌড়টি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
এতে পঞ্চগড় সদর উপজলার ১০ টি বিদ্যালয়ের ৪০ জন কিশােরী সাইক্লিং র্যালীতে ও তরুণদের মিনি ম্যারাথন দৌড়ে ৪০ জন অংশ নেন। র্যালী শেষে সদর উপজলা পরিষদের চত্বরে আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
আলােচনা সভায় পঞ্চগড় সদর উপজেলা নিবার্হী অফিসার মােঃ গােলাম রব্বানী, পঞ্চগড় সদর উপজলা পরিষদের চেয়ারম্যান মােঃ আমিরুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামাণিক,সদর উপজলা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হােসেন বাবু,বেসরকারি সংস্থা ইএসডিও এর সিনিয়র কাে-অর্ডিনেটর শাহ্ মােঃ আমিনুল হক,ইএসডিওর জেলা জােনাল ম্যানেজার ফারুক হােসন প্রমূখ বক্তব্য রাখেন।
বার্তা বাজার/এম.সি