বেসরকারি চাকরি সরকারি করণের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

‘মুজিব বর্ষে আবেদন, মোদের চাকুরী সরকারি করণ’ এমন স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজের সামনে মানববন্ধন করেছে কলেজটির বেসরকারি কর্মচারীরা।

বুধবার (১১ মার্চ) সকাল ১০ টা থেকে সরকারি আনন্দমোহন কলেজের মুল ফটকের সামনে বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ছবি: বার্তা বাজার

এ সময় বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল কাদের ও সাংগঠনিক সম্পাদক মোঃ আরজু মিয়া উপস্থিত ছিলেন।

মানববন্ধনে তাদের দাবীর সাথে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ আনন্দ মোহন কলেজ শাখার আহ্বায়ক মোঃ মাহমুদুল হাসান সবুজ।

মানববন্ধনে বক্তারা মুজিব বর্ষে তাদের দীর্ঘদিনের এই দাবী বাস্তবায়নে সরকারের বিভিন্ন মহলের সুদৃষ্টি কামনা করেন।

উল্লেখ্য, সরকারি আনন্দমোহন কলেজের ২২ টি বিভাগে মোট ১২৭ জন কর্মচারী বেসরকারী ভাবে কর্মরত আছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর