তেঁতুলিয়ায় ফাঁস লাগিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে হালিমা (১৫) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।

বুধবার (১১ মার্চ) সকালে তার নিজ ঘরে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে তার পরিবার ।

নিহত হালিমা উপজেলার সদর ইউনিয়নের মাগুড়া গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে এবং কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির ছাত্রী।

জানা যায়, সকালে হালিমার মায়ের চিৎকার শুনতে পেয়ে ঘরে গিয়ে স্থানীয়রা দেখে হালিমা শোয়ার খাটের উপর বাঁশের সড়ের সাথে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। তবে ঠিক কি কারণে হালিমা আত্মহত্যা করেছে তেমন কিছু জানাতে পারেননি তার পরিবার ও পুলিশ।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে মডেল থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর