এমন ভয়াবহতা আগে কখনও দেখেনি বস্তিবাসী

রাজধানীর মিরপুরের রজনীগন্ধা মার্কেটের পেছনে রূপনগর বস্তিতে লাগা এমন ভয়াবহ আগুন কখনও দেখেনি বসবাস করা মানুষগুলো। সহায়-সম্বল হারিয়ে নির্বাক এখানকার মানুষগুলো। ফায়ারসার্ভিসের ২২টি ইউনিট ও স্থানীয়রা টানা ৩ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

শুরুতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করলেও এরপর আরও ১২টি উইনিট এসে যোগ দিয়েছে। মোট ২২ টি উইনিট আগুন নেভানোর কাজ চালায়। আগুনের স্ফূলিঙ্গ এতটাই ভয়াবহ ছিলো যে ৩ঘন্টায় পুরো বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে।

চোখের পলকে পুড়ে যায় বস্তিবাসীর ঘরের পর ঘর। আহাজারি আর আর্তনাদে ভারি হয়ে উঠেছে রূপনগর বস্তির আকাশ। বুধবার (১১ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই হাজার মানুষের বসবাস মিরপুরের এ বস্তিতে।

সরজমিনে দেখা যায়, বস্তিবাসী নিজেদের শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করেছেন। যে যা পেরেছেন তাদের ঘর থেকে মূল্যবান জিনিস নিয়ে আসার জন্য চেষ্টা করেছেন।

ভিডিও :

<<<সরাসরি>>>মিরপুরের রূপনগর বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট

Gepostet von Barta Bazar am Dienstag, 10. März 2020

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর