সেলফিতে মগ্ন বন্ধুরা, পেছনেই আবিরের ডুবে যাওয়ার মর্মান্তিক দৃশ্য

পদ্মা নদীতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে যশোর ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র আহসান আবিরের। বলা যায় অবহেলাে এবং উদাসীনতার কারনে এমন নির্মম ঘটনা ঘটে।
কেননা যখন তিনি পানিতে ডুবে যাচ্ছিলেন, তখন সামনেই তার বন্ধুরা ব্যস্ত সেলফি তোলা নিয়ে। আবিরের ডুবে যাওয়ার দিকে চোখ যায়নি বন্ধুদের।

অবশেষে বন্ধুদের তোলা সেই সেলফিতেই দেখা গেল আবিরের ডুবে যাওয়ার মর্মান্তিক দৃশ্য। আবির যশোর ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির মেধাবী ছাত্র ছিলেন। আবিরের বন্ধু পলাশ আহমেদ বলেন, আমরা সবাই রবীন্দ্রনাথের কুঠিবাড়ী ঘুরে পদ্মার চরে যাই।

আমরা বন্ধুরা সবাই মিলে পদ্মা নদীতে গোসল করতে নামি। সবাই যখন পানিতে খেলছিলাম, তখনই আমাদের সবার অজান্তে হঠাৎ পানিতে ডুবে যায় আবির। তখনও আমদের কারো কোন খবর ছিলো না। কিছুক্ষণ পরে বালুর চরে গেলে আবিরের খোঁজ হয়। তখন পানিতে খেলা করার সময় যে সেলফি তোলা হয় সেটি দেখে বোঝা যায় আমরা যখন সেলফি তুলছিলাম বন্ধু আবির তখন ডুবে যাচ্ছিল।

সহপাঠীরা আবিরকে খুঁজে না পেয়ে বিষয়টি শিক্ষকদের জানান। পরে কুমারখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তাদের খবর দিলে জাল টেনে এবং ডুব দিয়ে খোঁজাখুঁজি করে। কিন্তু আবিরের সন্ধান পাওয়া যায়নি। অবশেষে খুলনা থেকে উদ্ধারকারী ডুবুরি দলের সদস্যরা এলে তাদের সহযোগিতায় রাত ৯টার দিকে আবিরের মরদেহ খুঁজে পাওয়া যায়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর