রাজধানীর মিরপুরের রজনীগন্ধা মার্কেটের পেছনে রূপনগর বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় টানা ৩ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে।
শুরুতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করলেও এরপর আরও ১২টি উইনিট এসে যোগ দিয়েছে। মোট ২০টি ইউনিট আগুন নেভানোর কাজ চালায়।
আগুনের স্ফূলিঙ্গ এতটাই ভয়াবহ ছিলো যে ৩ ঘন্টায় পুরো বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে। চোখের পলকে পুড়ে যায় বস্তিবাসীর ঘরের পর ঘর। আহাজারি আর আর্তনাদে ভারি হয়ে উঠেছে রূপনগর বস্তির আকাশ।
বুধবার (১১ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছায়।
<<<সরাসরি>>>মিরপুরের রূপনগর বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট
Gepostet von Barta Bazar am Dienstag, 10. März 2020
বার্তা বাজার / ডব্লিও.এস