রূপনগর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ২২ ইউনিট (ভিডিওসহ)

রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট।

বুধবার (১১ মার্চ) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায়নি।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে ১৬ ও ২২টি ইউনিট সেখানে কাজ শুরু করে। তাদের সঙ্গে সাধারণ মানুষও যে যার মতো পানি ও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাজু শিকদার এ সব তথ্য নিশ্চিত করেছেন।

<<<সরাসরি>>>মিরপুরের রূপনগর বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট

Gepostet von Barta Bazar am Dienstag, 10. März 2020

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর