বিএনপি জয় বাংলা স্লোগান দিতে আর লজ্জা পাবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন হাইকোর্ট ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছেন। তাই এখন থেকে বিএনপি ‘জয় বাংলা’ স্লোগান দিতে আর লজ্জা পাবে না।
মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘হাইকোর্ট জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দিয়েছেন। আমরা এই রায়কে স্বাগত জানাই। বিএনপিসহ যারা জয় বাংলা স্লোগান দিতে আগে লজ্জা পেতো, আশা করি তারা এখন আর জয় বাংলা স্লোগান দিতে লজ্জা পাবে না। তারা এখন থেকে জয় বাংলা স্লোগান দেবে।’
তিনি বলেন, ‘দেশের স্বাধীনতার প্রতি সম্মান রেখে, সব ক্ষেত্রেই আমাদের স্লোগান ছিল জয় বাংলা। জয় বাংলা কোনও দলের স্লোগান নয়, জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান।’ বাসস।
বার্তা বাজার / ডব্লিও.এস