রূপনগর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০টি ইউনিট (ভিডিওসহ)

রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।

বুধবার (১১ মার্চ) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, বুধবার (১১ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তবে এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

বার্তা বাজার/এম.সি

<<<সরাসরি>>>মিরপুরের রূপনগর বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট

Gepostet von Barta Bazar am Dienstag, 10. März 2020

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর