চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা হলো থার্মাল স্ক্যানার। নতুন স্ক্যানার বহনকারী উড়োজাহাজটি মঙ্গলবার শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছায়।
এতদিন ধরে করোনা শনাক্তে ব্যবহার করা হচ্ছিলো ইনফ্রায়েড থার্মোমিটার। পুরাতন স্ক্যানারটি ৮ মাস ধরে নষ্ট থাকার পর সেখানে শোভা পাচ্ছে নতুন স্ক্যানার।
বিমানবন্দরে থাকা কারিগরি টিম দিনের মধ্যেই সেটিকে চালু করে স্থাপন করে দেয়। দীর্ঘদিন পর হলেও করোনা ভাইরাস পরীক্ষায় থার্মাল স্ক্যানার মেশিন বসানোয় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।
বার্তাবাজার/এমকে