করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও বাড়ছে প্রতিদিন। করোনা ভাইরাসে বিশ্বে ১ লাখ ১৯ হাজার ১১৭ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ৬১৭ জন।
পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ডোমিটারস জানিয়েছে, করোনা ভাইরাসে বিশ্বে ১ লাখ ১৯ হাজার ১১৭ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৪ হাজার ২৯৫ জন। বর্তমানে এ ভাইরাসের আক্রান্ত ৪৮ হাজার ২৬৪ জন মানুষ চিকিৎসা নিচ্ছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ৬১৭ জন।
ওয়েবসাইটটি আরও জানিয়েছে, বর্তমানে এ ভাইরাসের আক্রান্ত ৪৮ হাজার ২৬৪ জন মানুষ চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৬ হাজার ৪৭ জনের অবস্থা সঙ্কাটাপন্ন আর ৪২ হাজার ২১৭ জনের অবস্থা স্থিতিশীল।
করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি চীনে। দেশটিতে ৮০ হাজার ৭৭৮ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ৩ হাজার ১৫৮ জন।
বার্তাবাজার/এমকে