করোনায় মৃত ৪২৫৮, আক্রান্ত ১ লাখ ১৬ হাজার ৬০০ জন

মরণঘাতী করোন ভাইরাসে বিশ্বে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এ ভাইরাসে এ পর্যন্ত ৪ হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ১৬ হাজার ৬০০ জন। এই ভাইরাসের প্রকোপ ছড়িয়েছে বিশ্বের ১১১টি দেশ ও অঞ্চলে।

করোনা ভাইরাসে শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই মৃত্যু হয়েছে ৩ হাজার ১৩৬ এবং আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৭৫৪ জন। অপরদিকে করোনায় আক্রান্ত ৬৪ হাজার ২১৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ঘরে ফিরেছে। চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৬৩১ জনের।

এদিকে ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৪৯ জনে। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। অপরদিকে, ইরানে এখন পর্যন্ত ৮ হাজার ৪২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২৯১ জন।

জাপানে নোঙ্গর করা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের ৬৯৬ যাত্রী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৮ জনের। জার্মানিতে এই ভাইরাসে ১১৩৯ জন আক্রান্ত হয়েছে। ফ্রান্সে ১৬০৬ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩০ জন। জাপানে আক্রান্ত হয়েছে ৫৫৪ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের।

স্পেনে আক্রান্ত ১৬২২ এবং মৃত্যু হয়েছে ৩৫ জনের, যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৫২৫, মৃত্যু হয়েছে ২৪ জনের। সুইজারল্যান্ডে আক্রান্ত ৩৩২ এবং মারা গেছে ২ জন, যুক্তরাজ্যে আক্রান্ত ৩১৯ মৃত্যু ৫। ইরাকে আক্রান্ত ৬০, মৃত্যু ৬। ভারতে ৪৩ জন আক্রান্ত হয়েছে। তবে দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত কোনো রোগীর প্রাণহানি ঘটেনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর