পুলিশ কনস্টেবল সাইদুল ইসলামকে সিগারেট খাওয়ার আবদার জানায় টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের টি–শার্ট পড়া এক কিশোর আসামি।
কনস্টেবল সাইদুলও তখন একটি সিগারেট ধরিয়ে ওই কিশোর আসামির হাতে ধরিয়ে দিলেন। আরামসে সিগারেট টানতে লাগল ওই আসামী।এরপর আরেক কিশোর আসামী এসে সিগারেট চাওয়ায় তাকেও “মানবতার (!)” হাতে সিগারেট ধরিয়ে দিলেন ওই কনস্টেবল।
মঙ্গলবার (১০ মার্চ) এমন ঘটনা ঘটছে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে।
এ ব্যাপারে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু জানান, দুই কিশোর আসামীকে আদালতে হাজিরের পর ধূমপান করার সুযোগ করে দিয়ে বেআইনি কাজ করেছে পুলিশ। এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা জরুরী।
এ ব্যাপারে পুলিশ কনস্টেবল সাইদুল ইসলাম ও আকরাম হোসেন বলেন, ছেলেরা বারবার করে সিগারেটের জন্য আবদার করছিল। ধূমপান করার এই সুযোগ করে দেওয়াটা আমাদের ঠিক হয়নি।’
এই পুলিশ সদস্যরা গাজীপুর মহানগর পুলিশে কর্মরত আছেন বলে জানা গেছে।
বার্তাবাজার/এসজে