ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও পুরষ্কার বিতরণী সম্পন্ন

ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে এই মাসিক কল্যাণ সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরঈ উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম (অপরাধ দক্ষিণ), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম (ডিএসবি), ঢাকা, অতিরিক্ত পুলিশ সুপার নাসিম মিয়া (সদর), অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান প্রমুখ সহ ঢাকা জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ সহ জেলার অন্যান্য থানার অফিসারবৃন্দ।

ছবি- বার্তাবাজার

সভায় ঢাকা জেলার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপুকে আশুলিয়া থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় দ্বিতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে শেখ রিজাউল হক দিপুকে ক্রেস্ট, সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করেন ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মারুফ হোসেন সরদার, বিপিএম (সেবা)-পিপিএম।

দ্বিতীয়বারের মত সেরা ওসি’র পুরস্কার নিচ্ছেন শেখ রিজাউল হক দিপু

এদিকে, দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় প্রতিক্রিয়ায় শেখ রিজাউল হক দিপু ঢাকা জেলার মাননীয় পুলিশ সুপারসহ সকল অফিসারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং আশুলিয়া থানার অফিসার-ফোর্সদের আন্তরিক ধন্যবাদ জানান।

অপরদিকে, ঢাকা জেলার শ্রেষ্ঠ মামলা রহস্য উদঘাটনকারী কর্মকর্তা নির্বাচিত হন সাভার মডেল থানার উপ-পরিদর্শক নুর মোহাম্মদ খান জনি। জেলা ও রেঞ্জ সেরা অসংখ্য পুরস্কার পাওয়া এই উপ-পরিদর্শক সম্প্রতি সাভারে আত্মহত্যা করতে যাওয়া এক যুবককে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করে আলোচিত হয়েছেন। সাভার মডেল থানার সেই উপ-পরিদর্শক এবারও পেলেন ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর