চীনে ১০০ বছর বয়সী ব্যক্তি করোনা থেকে সুস্থ হলেন

চীনের গনমাধ্যম শিনহুয়া এক খবরে জানিয়েছে, করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১০০ বছর বয়সী এক ব্যক্তি। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে ওই শতবর্ষী ব্যক্তিই সবচেয়ে বেশি বয়সী বলে জানিয়েছে গণমাধ্যমটি।

করোনা উৎপত্তিস্থলত উহান শহরের মাতৃসদন ও শিশু স্বাস্থ্য পরিচর্যা হাসপাতাল থেকে গত ৭ মার্চ (শনিবার) যে ৮০ জনের বেশি করোনাক্রান্ত রোগী ছাড়া পেয়েছেন ওই শতবর্ষী ব্যক্তি তাদেরই একজন। ওই ব্যক্তির আলঝাইমার, উচ্চ রক্তচাপ ও হৃদযন্ত্রের রোগ ছিল। গত ২৪ ফেব্রুয়ারি করোনা ভাইরাস নিয়েই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

শিনহুয়া বলছে, ওই ব্যক্তিকে বিভিন্ন ধরনের চিকিৎসা দেয় সেনাবাহিনীর ডাক্তাররা। ডাক্তাররা সতর্ক করে দিয়ে বলেছেন, বয়স্ক ব্যক্তি ও যেসব ব্যক্তির আগে থেকেই স্বাস্থ্যজনিত সমস্যা রয়েছে তাদের করোনাভাইরাসে সংক্রমণের ঝুঁকি বেশি। কিন্তু তিনি ঠিকই সব জয় করে ফেলেছেন। (খবর-ইন্ডিপেন্ডেন্ট)।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর