দীর্ঘদিন ইতালিতে থেকে সোমবার (৯ মার্চ) রাতে তারা বাড়িতে আসেন ঝিনাইদহের এক দম্পতি। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের লোকজন মঙ্গলবার (১০ মার্চ) তাদের বাড়িতে গিয়ে বাইরে না যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি সার্বক্ষনিক পর্যবেক্ষনে রাখা হয়েছে ওই দম্পতিকে ।
জেলা সিভিল সার্জন ডাক্তার সেলিনা বেগম বলেন, ইতালি থেকে দু ব্যক্তির দেশে ফেরার খবর পেয়ে তারা মঙ্গলবার ঝিনাইদহ শহরস্থ তাদের বাড়িতে গিয়েছিলেন। তাদের সাথে কথা বলে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়ে ১৪ দিনের পর্যবেক্ষনে থাকার জন্য বলা হয়েছে। এই ১৪ দিন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সার্বিক খোঁজখবর রাখা হবে।
তবে বিশেষ কারণে ওই দুই বত্যক্তির পরিচয় প্রকাশ করেনি স্বাস্থ্য বিভাগ।
বার্তাবাজার/এসজে