স্বর্ণ চুরির দায়ে সাবেক মহিলা শ্রমিকলীগ নেত্রী আটক

আওয়ামী লীগের মহিলা রাজনীতিবিদদের কুকর্ম একের পর এক ফাঁস হচ্ছে। আলোচিত পাপিয়ার পরে টংগীর নাসরিনের খবর গণমাধ্যমজুড়ে রসের যোগান দিয়ে যায়। এর রেশ কাটতে না কাটতেই এবার স্বর্ণ চোর চক্রের সাথে জড়িত থাকায় আটক হলেন খুলনা মহানগর শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাদিয়া আক্তার মুক্তা (৩২)। আটককৃত এই নেত্রী নগরীর সোনাডাঙ্গা গুহা রেষ্টুরেন্টের মালিক শুকুর আলীর স্ত্রী।

আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, সাদিয়া আক্তার মুক্তা ওই স্বর্ণ চুরি চক্রের মূল হোতা।

মঙ্গলবার (১০ মার্চ) রাত ৯টায় মহিলা শ্রমিক লীগ নেত্রীর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি সাউথ মো. এহসান শাহ। গত সোমবার (৯ মার্চ) মুক্তাকে আটক করা হলেও অভিযান অব্যাহত থাকার কারণে তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র জানায়, মুক্তার বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১২ ভরি ৩ আনা চোরাই স্বর্ণ এবং স্বর্ণ বিক্রির নগদ ২ লাখ ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে খিলগাও থানাতেও স্বর্ণালঙ্কার চুরির মামলা রয়েছে।

তবে আটককৃত মুক্তার বর্তমানে কোনো পদ নেই এবং রাজনীতির সাথেও জড়িত নয় বলে দাবী করেন খুলনা মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রণজিত কুমার ঘোষ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর