চসিক নির্বাচন উপলক্ষে নির্বাচন প্রচারণী আচরণবিধি প্রতিপালনের লক্ষ্যে জেলা প্রশাসনের পরিচালিত অভিযানে বিএনপির মেয়র প্রার্থী ডাঃ শাহাদাতের ব্যানার জব্দ সহ আওয়ামী লীগের মনোনীত কাউন্সিলর প্রার্থীদের সতর্ক করলো জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) বিকালে নগরীর টাইগারপাস মোড় এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপির প্রার্থী ডাঃ শাহাদাত হোসেনের পিভিসি ব্যানার জব্দ সহ লোকজন জড়ো করে প্রচারণা চালাতে দেখে ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাবের আহম্মদের সমর্থকদের আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ছত্রভঙ্গ করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, “নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘন করে পিভিসি ব্যানার দিয়ে বড় পিকআপ যোগে মাইক লাগিয়ে শোডাউন করে প্রচারণার সময় প্রচারণা চালানোর সময় পিকআপে ব্যবহৃত বিশাল আকারের ব্যানারটি জব্দ করা হয়েছে এবং কর্মীদের সতর্ক করা হয়েছে। তারপর ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাবের আহম্মেদের সমর্থকরা লোকজন জড়ো করে শোডাউন দিরে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়।”
একই সাথে নগরীর ১২, ২৩ ও ২৪ নং ওয়ার্ড এলাকাতেও অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।
এছাড়াও মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম নগরীতে নির্বাচন আচরণবিধি প্রতিপালনে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়, আশরাফুল হাসান, গালিব চৌধুরী, ওমর ফারুক, মাসুদ রানা ও আবু বকর সিদ্দিক সহ আরও ৬ জন ম্যাজিস্ট্রেট। যাঁরা নগরীর প্রায় দশটির অধিক ওয়ার্ড এলাকার নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষন করেন ও প্রার্থীদের আচরণবিধি প্রতিপালনে সতর্ক করেন।
বার্তাবাজার/এসজে