উত্তর কোরিয়ায় করোনায় ১৮০ সেনার মৃত্যু!

প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত দেশসমূহের সম্ভাব্য তালিকায় রয়েছে উত্তর কোরিয়াও। তবে সেখানকার পরিস্থিতি সম্পর্কে তেমন কোনো খবর পাওয়া যাচ্ছে না।

দক্ষিণ কোরিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি এনকে’র বরাত দিয়ে তারা জানায়, গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে করোনায় উত্তর কোরিয়ার ১৮০ জন সেনা মারা গেছেন। এছাড়া প্রায় চার হাজার সেনাকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে।

সংবাদমাধ্যমটি আরো জানায়, করোনা আতঙ্কে প্রায় দশ হাজার মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত না হওয়ায় প্রায় চার হাজার মানুষকে হাসপাতাল থেকে করোনা মুক্তের ছাড়পত্র দেয়া হয়েছে।

তবে করোনায় মৃত্যুর খবরতো দূরে থাক আক্রান্ত হওয়ার খবরও অস্বীকার করেছে উত্তর কোরিয়া। সোমবার দেশটির সরকার নিয়ন্ত্রিত রোডং সিনমুন দাবি করেছে যে, এখন পর্যন্ত করোনায় সংক্রমণের কোনো ঘটনা ঘটেনি সেখানে।

বিশ্বের ১১৫ টিরও বেশি দেশ ও অঞ্চলে করোনার অস্তিত্ব শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। প্রাণঘাতী হয়ে ওঠা এই ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ২৭ জনে। মোট আক্রান্ত হয়েছে এক লাখ ১৬ হাজার ৩৪৫ জন। অপরদিকে ৬৪ হাজার ৬৪৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বার্তাবাজার/ কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর