বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে হাসিবুল-রাকিবুল প্যানেল বিজয়ী

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি (২০২০) নির্বাচনে বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধু,মুক্তিযুদ্ধ, স্বাধিকার চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ ৷

আজ সোমবার (১০ই মার্চ) সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডরমিটরিতে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪ টায় শেষ হয় ৷ ভোট গননা শেষে প্রধান নির্বাচন কমিশনার ড.দীপঙ্কর কুমার ফলাফল ঘোষনা করেন।

এবারের নির্বাচনে মোট ১৩০ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু,মুক্তিযুদ্ধ, স্বাধিকার চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের ড.হাসিবুর রহমান। মোট ১৪০ ভোট পেয়ে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই প্যানলের মোঃরকিবুল ইসলাম।

এছাড়াও সহ সভাপতি পদে ড.মোঃবশির উদ্দিন
কোষাধ্যক্ষ পদে ড. মোঃমাহবুব হাসান,যুগ্ম সাধারন সম্পাদক মোঃমুরাদ হোসেন,প্রচার সম্পাদক পদে শামসুল আরেফিন নির্বাচিত হয়েছেন ৷

সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মাহবুব আলম,সাদ্দাম হোসেন,মোঃ ইমদাদুল হক,শানিতা জামান স্মৃতি,তরিকুল ইসলাম,মোঃ আল-আমীন,অভিজিৎ বিশ্বাস, মোঃ আনোয়ারুজ্জামান , প্রনীতা দত্ত।

নব নির্বাচিত সভাপতি ড. হাসিবুর রহমান বলেন, “প্রথমত বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার লক্ষ্যে শিক্ষক সমিতি কাজ করবে। শিক্ষক দের অধিকার এবং তাদের সকল সমস্যা পরিত্রানের আপ্রান চেষ্টা করব ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, নির্বাচনে ৭ টি পদের বিপরীতে শিক্ষকদের দুইটি প্যানেলের মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়াও দুজন শিক্ষক স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন৷

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর