ছাত্রের গায়ে গরম পানি ঢেলে নির্যাতন করলেন এক মাদ্রাসা শিক্ষক

চট্টগ্রামের লোহাগাড়ায় হেফজ খানার এক শিশু ছাত্রকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।

জানা যায়, আমিরাবাদ ফাতিমাতুযযাহুরা (রা) মহিলা মাদ্রাসা এলাকার হেফজ খানায় অধ্যয়নরত ছাত্র আবদুল্লাহ মুহাম্মদ আকিম (৮) প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে কোরআন পড়ছিল। হঠাৎ চোখে ঘুম চলে আসলে শিক্ষক ফরিদুল আলম ক্ষিপ্ত হয়ে বেধড়ক মারধর করে মাথায় আঘাত করে। পরে ঘাড়ের উপর গরম পানি ঢেলে দেয়।

এক পর্যায়ে আকিম মারাত্মক ভাবে অসুস্থ্য হয়ে পড়লেও বাড়িতে খবর দেয়নি অভিযুক্ত শিক্ষক ও হেফজ খানা কর্তৃপক্ষ। গত (বুধবার) ৪ মার্চ এ ঘটনাটি ঘটে। ছুটিতে আকিম বাসায় আসলে পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করে।

অভিযুক্ত শিক্ষক মাওলানা ফরিদুল আলম জানান, রাগের মাথায় ভুল হয়ে গেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর