রপানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই আজ মানুষ ন্যায় বিচার পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। জননেত্রী শেখ হাসিনার সরকার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতত করেছেন। অপরাধী যেই হোক, সেই আইনের আওতায় আসছে। আইনের শাসন প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনা জুড়ি নেই।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস, জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান। এরআগে বিকালে শরীয়তপুর জেলা আওয়ামীলীগের কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও বঙ্গবন্ধু কাবাডী প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উপমন্ত্রী।
বার্তাবাজার/এসজে