মাস্কের দাম বেশি রাখায় দোকানীকে জরিমানা

সারাদেশে করোনা আতঙ্কে সাধারণ মানুষ ছুটছেন দোকানে দোকানে মাস্ক কেনার জন্য। কিন্তু এ সুযোগকে কাজে লাগিয়ে মাস্কের দাম বাড়িয়ে বিক্রি করছেন কিছু দোকানদার। এবার মাস্কের দাম বেশি রাখায় ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

মঙ্গলবার (১০মার্চ) জেলা সদরের মুজিব সড়কে অবস্থিত বিভিন্ন ফার্মেসী ও সার্জিকেলের দোকানসমূহে অধিক মূল্যে মাস্ক ও স্যানিটাইজার বিক্রি বন্ধকরণে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ৩০০০ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।

ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. সোহেল শেখ জানান, ‘যে কোন মোড়কজাত পণ্য ক্রয়ের ক্ষেত্রে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য এবং বিদেশী পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমদানিকারকের স্টিকার দেখে পণ্য ক্রয় করতে ভোক্তা সাধারণকে অনুরোধ করা হলো।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর