গোপালগঞ্জ দুর্ঘটনা : শিক্ষিকার বিচ্ছিন্ন হাত জোড়া লাগাতে অস্ত্রোপচার শুরু

আজ গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাত বিচ্ছিন্ন হয়ে যায় রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সৈয়দা ফাহিমা বেগমের (৪৮)। এয়ার এম্বুলেন্সে দ্রুত তাকে ঢাকা আনার পর বিচ্ছিন্ন হওয়া হাতটি জোড়া লাগানোর জন্য অস্ত্রোপচার করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা যায়, দুর্ঘটনার পর গুরুতর আহত ফাহিমা বেগমকে হেলিকপ্টারে করে বিকেলেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। সেখানে আনার পরই চিকিৎসকেরা তাকে নিয়ে যান পারেশন থিয়েটারে। অধ্যাপক ডা. আবুল কালামের নেতৃত্বে প্লাস্টিক সার্জারি ও অর্থোপেডিক বিভাগের বিশেষজ্ঞ সার্জনসহ কয়েকটি বিভাগের চিকিৎসকের সমন্বয়ে এই অপারেশন শুরু হয়েছে।

উল্লেখ্য, গোপালগঞ্জে শিক্ষা সফরে যাওয়ার পথে মঙ্গলবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে বাসে থাকা শিক্ষিকা ফাহিমা বেগমের (৫০) বাম হাত বিচ্ছিন্ন হয়। এ সময় ঐ বাসে থাকা ১৫ জনের মত শিক্ষার্থী আহত হয়েছে।

আহতরা সবাই ঢাকার কাকরাইলের ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের কলেজ শাখার শিক্ষক ও শিক্ষার্থী। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর