জামালপুর জেলার দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে মৃত ব্যক্তির কাপড় ধোঁয়ার সময় একই পরিবারের ৬ জন গর্তে পড়ে যায়। এদের মাঝে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার পোল্যাকান্দি ব্রিজ এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুইদিন আগে মৃত্যু হয় হাশেমপুর গ্রামের সায়েম মিয়ার। মৃতের ব্যবহৃত কাপড় ধোঁয়ার জন্য দুপুরের দিকে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে নামে একই পরিবারের ১০-১২ জন। এ সময় গর্তে পড়ে ৬-৭ জন তলিয়ে যায়।
পোল্যাকান্দি গ্রামের আনোয়ারার মেয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অনিকা, ছাদেকুল, গৃহবধূ শারমিনসহ আরও ২-৩ জনকে টেনে উদ্ধার করা হয়। নিখোঁজ থাকে হাশেমপুর গ্রামের আক্কা মিয়ার মেয়ে বৃষ্টি। বৃষ্টি স্থানীয় পোল্যাকান্দি রহমানিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
প্রায় ঘন্টা দেড়েক খোঁজাখোঁজি পর পুলিশ আসলে জাল ফেলে তাকে উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া বৃষ্টিকে দেওয়ানগঞ্জ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তখন জামালপুর জেলা পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ছাড়াও দেওয়ানগঞ্জ থানার ওসিসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসজে