৭৫% অ্যালকোহল দিয়ে হ্যান্ডওয়াশ বানানো হচ্ছে নিউইয়র্কে

যুক্তরাষ্ট্রের করোনোভাইরাসের জন্য ইতিবাচক পরীক্ষা করেছেন গভর্নর অ্যান্ড্রু কুওমোর স্বাস্থ্য কর্মকর্তারা।প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবিলায় কয়েদিদের দিয়ে হ্যান্ডস্যানিটাইজার বানাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট।

সোমবার(৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো এই ‘NYS Clean’ নামের হ্যান্ড স্যানিটাইজার জনগণের মাঝে বিতরণের ঘোষণা দেন। তিনি দাবি করেন, বাজারে যেসব হ্যান্ডস্যানিটাইজার পাওয়া যায় সেসবের চেয়ে বেশি কার্যকর হবে এই নতুন হ্যান্ডস্যানিটাইজার।

‘NYS Clean’ তৈরিতে ৭৫% অ্যালকোহল এবং সেন্ট ব্যবহার করা হয়েছে। যা দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-র নির্দেশিত পরিমাণের চেয়েও বেশি। সিডিসি ৬০% অ্যালকোহল ব্যবহার করার নিদের্শনা দিয়েছিলো।

গভর্নর অ্যান্ড্রু কুওমো জনগণের আতঙ্ক ও চাহিদা বেড়ে যাওয়ায় সুযোগে পণ্যের দাম বাড়িয়ে দেওয়ায় কম্পানিগুলোর তীব্র সমালোচনা করেন।

কুওমো বলেন, ‘পুরেল, অ্যামাজোন এবং ই-বে’কে বলছি আপনার যদি অন্যায্যভাবে পণ্যের দাম বাড়াতে থাকেন তাহলে আমরা আমাদের পণ্য বাজারে ছাড়বো। যা আপনাদের পণ্যের চেয়ে উন্নত। তখন আপনাদের ব্যবসায় ধ্বস নামবে।’

কুওমো জানান, নিউইয়র্ক স্টেটের কয়েদিরা প্রতি সপ্তাহে ১ লাখ গ্যালন ‘NYS Clean’ তৈরি করতে পারবে। আর প্রতি গ্যালনের দাম রাখা হবে মাত্র ৬ ডলার। ইতিমধ্যেই তাদের বানানো এই হ্যান্ডস্যানিটাইজার সরকারি সংস্থা, নগর পরিবহন কর্তৃপক্ষ, স্কুল এবং জেলখানাগুলোতে ব্যবহার করা শুরু হয়েছে। জনগণের কাছে এটি বিক্রি করা হবে না। কয়েদিদের সস্তা শ্রমের মাধ্যমে আরো নানা পণ্য তৈরি করা হয় নিউইয়র্কের জেলখানাগুলোতে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর