কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে গরু ও গর্জন কাঠ বোঝাই ট্রলার থেকে ৪৭ জন মিয়ানমার নাগরিক ও আড়াই হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে কোস্টগার্ড।
কোস্ট গার্ডের সহকারী পরিচালক (গোয়েন্দা) লে. কমান্ডার এম হামিদুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (৯মার্চ) রাত ১১টার দিকে সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপ সাগরের ছেড়েদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ১টি কার্গো বোট, ৬টি কাঠের বোট, ১৮টি গরু, গর্জন কাঠ বোঝাই ট্রলারসহ ৪৭জন মিয়ানমার নাগরিককে আটক করে।
অপরদিকে, আজ বিকেল ৩টা নাগাদ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি কুড়ে ঘর থেকে ২হাজার ৫০০পিস ইয়াবা বড়িসহ নাছিমা আক্তার নামের এক রোহিঙ্গা নারীকে আটক করে।
জব্দকৃত মালামাল ও মাদকসহ আটক ব্যক্তিদের আইনী প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা
বার্তাবাজার/এসজে