চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেনের পক্ষে মাঠে নামলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
মঙ্গলবার (১০ মার্চ) হাটহাজারীর উত্তর পাহাড়তলীতে ডাঃ শাহাদাতের গণসংযোগে পাঁয়ে হেঁটে অংশগ্রহণ করেন আব্দুল্লাহ আল নোমান।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির পক্ষ হতে ডাঃ শাহাদাত হোসেন মেয়র পদপ্রার্থী হওয়ার পর থেকে মহানগর ও কেন্দ্রীয় বিএনপির একাধিক নেতা বহু সভা সমাবেশ করেছেন এবং ডাঃ শাহাদাতকে বিজয়ী করার লক্ষ্যে একাধিক নেতাকে প্রতিনিধির দায়িত্ব দেওয়া হয়েছে। তন্মধ্যে শাহাদাতের নির্বাচনী প্রচারণায় এজেন্ট বা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়ার পর আবদুল্লাহ আল নোমান আজ প্রথম তাঁর সাথে গণসংযোগে অংশগ্রহণ করেন এবং ডাঃ শাহাদাতের পক্ষে জনগণের ভোট চান।
ডাঃ শাহাদাত হোসেনের গণসংযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, বিএনপি নেতা নাজিম উদ্দীন সহ প্রমুখ।
বার্তাবাজার/এসজে