গৃহবধুর লাশ উদ্ধার, স্বামী পলাতক

রমঙ্গলবার টাঙ্গাইলের কালিহাতীতে ৪ সন্তানের জননী গৃহবধু মিনা বেগম (৪০)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধু কালিহাতীর ঘুনি পশ্চিম পাড়া গ্রামের মৃত আইন উদ্দিনের মেয়ে ও সহদেবপুর ইউনিয়নের পাঠন্দ মধ্যপাড়া গ্রামের শাজাহানের স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী শাজাহান পলাতক রয়েছে।

পুলিশ ও ছেলে ইব্রাহিম জানায় মঙ্গলবার ঘুম থেকে উঠে ঘরে মিনাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। পরে
বাড়ির পাশে সেচপাম্পের কাছে নিহতের ছেলে ইব্রাহীম তার লাশ দেখতে পায়। স্বামী শাজাহান মিয়ার পরকিয়া বিষয় নিয়ে প্রায় সময় গৃহবধু মিনার সঙ্গে ঝগড়া বিবাদ লেগে থাকতো। স্বামী শাজাহানের পরকিয়ায় বলি হতে পারে বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন জানান, স্বামী শাজাহানের পরকিয়া বিষয় নিয়ে পর্যবেক্ষণ চলছে। গৃহবধু মিনার লাশ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর